×
Logo

জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে একটি ফ্লাইটে তিনি কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন।

সফরকালে বাংলাদেশের প্রতিনিধিদল কাতারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।

/এসআর 

Logo