×
Logo

জাতীয়

রাতে বাটা সিগন্যাল থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:০০ এএম

রাতে বাটা সিগন্যাল থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার

রাজধানীর বাটা সিগন্যাল এলাকা থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে ফুটপাতে ফেলে রাখা একটি ব্যাগে ককটেলগুলো দেখতে পান স্থানীয়রা।

পরে পুলিশে খবর দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে স্থানীয় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেলগুলো সেখানে ফেলে রাখা হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

/এসআইএন

Logo