মন্ত্রিসভায় সিদ্ধান্ত
পাল্টে যাচ্ছে অর্থবছরের হিসাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১০:০৯ পিএম
পাল্টে যাচ্ছে অর্থবছরের হিসাব। ২০২৮-২৯ অর্থবছর জুন-জুলাই এর পরিবর্তে গণনা হবে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত। ২০২৭-২৮ অর্থবছর ৯ মাসের (জুলাই-মার্চ) ট্রানজিশনাল হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৭ জুলাই) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানানো হয়েছে, বর্ষায় অবকাঠামো উন্নয়ন ব্যাহত হওয়া ও জনদুর্ভোগ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবিধান ও সংশ্লিষ্ট আইনে সংশোধনী এনে আর্থিক ব্যবস্থাপনার সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।
/এসআর