×
Logo

জাতীয়

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ১

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ১

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে সর্বোচ্চসংখ্যক রোগী ভর্তি হওয়ার নতুন রেকর্ড হয়েছে। সারাদেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে একজনের, তিনি খুলনা বিভাগের বাসিন্দা।

সোমবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৪৮ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৩ জন নারী ও ২৮ জন পুরুষ।

সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

/এমএন

Logo