×
Logo

জাতীয়

চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে ফেরানো হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে ফেরানো হবে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে ভারতে আছে, তা জানে না বাংলাদেশ। তবে তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতের মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের অবস্থান এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ২০১৫ সালের ১০ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য বাসা থেকে তুলে নিয়ে যায়। ৬১ দিন গুম রাখার পর ১০ মে তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে ফেলে রাখা হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা করে। ওই মামলায় প্রমাণিত হয়, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে ফেলে রাখা হয়েছিল। ফলে ভারতীয় আদালত তাকে বেকসুর খালাস দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলও খারিজ হলে তিনি মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে আসেন।

চিফ প্রসিকিউটর বলেন, ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তারা যে অপরাধ করেছে, সে দায় তাদেরকে নিতে হবে। ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

/এসআইএন

Logo