×
Logo

জাতীয়

ডেমরার সারুলিয়ায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

ডেমরার সারুলিয়ায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট

রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে দুটি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া গেছে।

রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সাম্প্রতিক সময়ের যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিলো। এই ঘটনার তদন্তে নেমে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সাদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিট গিয়ে একটি নিষ্কৃয় করেছে। অপর একটির নিষ্কৃয়ের কাজ চলছে। এ ঘটনায় বোমাসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

/এআই

Logo