×
Logo

জাতীয়

নগর উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা হলে মোকাবেলার জন্য প্রস্তুত: ডিএনসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

নগর উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা হলে মোকাবেলার জন্য প্রস্তুত: ডিএনসিসি প্রশাসক

নগরীর সার্বিক উন্নয়ন কার্যক্রমে কেউ প্রতিবন্ধকতা বা ঝামেলা সৃষ্টির অপচেষ্টা করলে অতীতের মতো কঠোরভাবে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। 

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, যারা অতীতে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা নিতে না দিয়ে দীর্ঘদিন কারাবন্দি করে রেখেছিল, গণঅভ্যুত্থান ও পতনের মধ্য দিয়ে তাদের বিচার ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছরের প্রাতিষ্ঠানিক ও ফ্যাসিবাদী কাঠামো মাত্র ৬ মাসের মধ্যে পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব নয়। এ জন্য দলীয় নেতাকর্মীদের আশাহত না হয়ে ধৈর্য ধারণ করে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান তিনি।

/এএ 

Logo