×
Logo

জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসনে ব্যবস্থা নিলেও পূর্ণাঙ্গ সুফল পেতে লাগতে পারে দুই বছর : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৩:৫১ পিএম

বিদ্যুৎ-জ্বালানি সঙ্কট নিরসনে ব্যবস্থা নিলেও পূর্ণাঙ্গ সুফল পেতে লাগতে পারে দুই বছর : অর্থমন্ত্রী

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় নেই উল্লেখ করে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কোনো তাৎক্ষণিক বা চটজলদি সমাধান সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসনে এখন যদি নতুন কোনো কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়, তবুও সেটির পূর্ণাঙ্গ সুফল পেতে দেশকে অন্তত দুই বছর অপেক্ষা করতে হতে পারে। 

তিনি বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণে উৎপাদিত বিদ্যুতের একটি বড় অংশ সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে গ্যাস, কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানি মিলিয়ে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরির কাজ চলছে। 

এদিকে ব্যাংকিং খাতের অস্থিরতা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উচ্চমাত্রার খেলাপি ঋণসহ নানামুখী আর্থিক জটিলতা দূর করতে শুধু সরকারি সহায়তার ওপর নির্ভর না করে ব্যাংক পুনর্গঠন এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার ওপর বিশেষ জোর দিতে হবে।

/এএ

Logo