×
Logo

জাতীয়

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি

যমুনা টিভি ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:২২ এএম

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি

ঐতিহাসিক ঢাকা নগরের ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ঐতিহাসিক ঢাকা গেট থেকে শুরু হয়ে র‍্যালিটি নগরভবনে গিয়ে শেষ হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত এই সংবর্ধনা ও র‍্যালি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, রাজধানী ঢাকাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, ঢাকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং পরিবেশবান্ধব সবুজ নগর তৈরিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আত্মিক বন্ধন গড়ে না ওঠায় এই শহরকে অনেকেই মন থেকে আপন করে নিতে পারেননি। ফলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

/এএ

Logo