×
Logo

জাতীয়

ভাটারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৪ এএম

ভাটারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী আটক

১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা থেকে ৫৩ নেতাকর্মীকে আটক করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করার পরিকল্পনাও ছিল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু প্ল্যাকার্ড ও ব্যানার উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সমবেত ব্যক্তিদের ঢাকা শহরের বিভিন্ন স্থানে সহিংসতা চালানোর পরিকল্পনাও ছিল। আটক ৫৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

/এনএ 

Logo