এমপিও শিক্ষকদের এনটিআরসিএ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম
এমপিও শিক্ষকদের এনটিআরসিএ সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এটি এখনও আলোচনা পর্যায়ে রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) কৃষি গবেষণা কাউন্সিলে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, কেউ গোপনে কথা কেটে নিয়ে তা পত্রিকায় প্রকাশ করেছে।
তিনি বলেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে সরকার কাজ শুরু করেছে। ২০১৭ সালে ৩২ হাজার শিক্ষকের নামে মামলা হয়েছে। সেসব মামলা পরিষ্কার করার পরও আবার মামলা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, এরই মধ্যে ১৪ হাজার ৩০০ শিক্ষকের পদায়ন হয়নি। এছাড়া, ডিসেম্বরের মধ্যে শিক্ষক খুজে না পাওয়ারও অভিযোগ করেন তিনি।
এসময়, আগামী পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিয়েও শঙ্কা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।
/এএন