×
Logo

জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড পেজে এই বার্তা পোস্ট করা হয়। 

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।

তিনি আরও বলেন, আমাদের দেশের এই বিশেষ বন্ধুর প্রতি বাংলাদেশের জনগণ ও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

/এএন


Logo