২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ১ লাখ ৭ হাজার ৯৮২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এছাড়া, ছাত্রের চেয়ে ১১ হাজার ৪০১ জন বেশী ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল উদ্বোধন করেন।
এ বছর মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৭.৯১ শতাংশ, যেখানে ছেলেদের পাশের হার ৫৯.৭৩ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ৭০৫ জন ছাত্রী। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৪৭ হাজার ৩০৪ জন।
এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ শিক্ষার্থী। যেখানে উর্ত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন এবং পাশের হার ৬৪.৫ শতাংশ।
/এএন