×
Logo

জাতীয়

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলা

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রসিকিউশনের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৩০ পিএম

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে প্রসিকিউশনের আবেদন

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেলে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছে প্রসিকিউশন।

হাজিরের পর এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে শনিবার (৮ আগস্ট) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা।

প্রসঙ্গত, ২০১৫ সালে উত্তরা থেকে তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়। গুম করে র‍্যাবের সদর দফতরে গোপন বন্দিশালা টিএফআই সেলে রাখা হয়েছিল বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে বেরিয়ে আসে।

/এএন


Logo