রাজধানীর জাহাঙ্গীর গেটে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১১:১৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেট ধরে মোড় ঘোরার সময় ট্রাকটি মোটরসাইকেলচালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। পাশে তার ভাঙাচোরা বাইকটি পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের প্রচেষ্টা প্রক্রিয়াধীন।
/এএম