×
Logo

জাতীয়

৫ দিনের সফরে দক্ষিণ সুদান-আবেই গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৩১ পিএম

৫ দিনের সফরে দক্ষিণ সুদান-আবেই গেলেন সেনাপ্রধান

শান্তিরক্ষা মিশন এলাকা দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৮ আগস্ট) পাঁচ দিনের সরকারি সফরে তিনি দক্ষিণ সুদান ও আবেই যাত্রা করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদান ও আবেই'তে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও, উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

/এআই 


Logo