রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭২ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৫ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১২ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৫ জন এবং উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, পেথেডিন ইনজেকশন গ্রহণের সিরিঞ্জ ১৮টি, পেথেডিন ইনজেকশন গ্রহণের সিরিঞ্জের সুই ২৪টি, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার ৮টি, ইয়াবা সেবনে ব্যবহৃত গ্যাস লাইট ২টি, ইয়াবা সেবনে ব্যবহৃত বোতলের কর্ক ২টি, ৪০২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ১টি পুরোনো বই, ১টি খাতা, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, ১টি গাঁজা খাওয়ার কলকী, ১ জন ভিকটিম, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২টি সিএনজি এবং ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
এছাড়াও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
/এসআইএন