পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে বসে স্বৈরাচার-ফ্যাসিবাদীদের কথা বলা বাংলাদেশের জন্য উদ্বেগের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম
ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ও ফ্যাসিবাদীরা কথা বললে, বিষয়টি বাংলাদেশের জন্য উদ্বেগের— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক। এসকল বিষয়ে আলোচনা চলবে। তবে, যে বিষয় জুলাই যোদ্ধা ও বাংলাদেশের মানুষকে ব্যথিত করে সে বিষয়ে ভারত সরকারকে সতর্ক হতে হবে।
এসময় ব্রিকসে বাংলাদেশ জয়েন করবে কি না, সেটা বাংলাদেশের সরকারের সময় ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে বলেও অবহিত করেন শামা ওবায়েদ।
/এমএইচআর