×
Logo

জাতীয়

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. ওবায়দুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবেরও দায়িত্ব পালন করেছেন। 

উল্লেখ্য, গত ৩০ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম অবসরে যান। আজ বৃহস্পতিবার তার স্থলাভিষিক্ত হলেন ওবায়দুর রহমান। 

/এসআর 

Logo