জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:২০ পিএম
জুলাইয়ের তথ্যচিত্রের ত্রুটি দ্রুত সংশোধনের আশ্বাস দিয়ে দুঃখ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়— জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনাপ্রবাহ ও অবদান যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে তা আবারও জনসমক্ষে উন্মুক্ত করা হবে।
আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই উপস্থিত অতিথিদের উদ্দেশে আন্তরিক দুঃখ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।
/এমএইচআর