×
Logo

জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল থেকেই এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ শুরু হবে।

এদিন রাজধানীর সচিবালয়ে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল চালুর বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে মন্ত্রী বলেন, বিদ্যুতের ভুতুড়ে বিলের ব্যাপারে সবাই অভিযোগ করছেন। তবে কেউই সঠিক কাগজ নিয়ে সংশ্লিষ্টদের কাছে কেউ আসছে না।

ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সাথে নিয়মিত বৈঠকের কথাও জানান তিনি। বলেন, ভারতীয় হাই কমিশনারের বৈঠকে পাইপ লাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল দেয়ার অনুরোধ করা হয়েছে।

/এমএইচআর

Logo