ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনের আহ্বান টিআইবির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম
বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার নিশ্চিতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ উপলক্ষ্যে পার্বত্য অঞ্চলের জনগণের জীবন, ভূমি অধিকার ও সংস্কৃতির সম্মান বিষয়ে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নৃ-গোষ্ঠীর মধ্যে বিভাজনের সুযোগ কাজে লাগিয়ে একটা পক্ষ তাদের দুর্বল রাখতে চায়। অপ্রতিরোধ্য একটা শক্তির কারণে শান্তিচুক্তির বাস্তবায়ন করা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
এর আগে এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা না হলে বাংলাদেশের কোথাও গণতন্ত্র ও সমঅধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।
/এএম