রাজধানীর সবুজবাগে এক অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯ টার দিকে সবুজবাগের বাগানবাড়ি কালভার্ট ব্রিজের নিচ থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথা ও দুই হাত উদ্ধারে পাওয়া গেছে। বাকি অংশ এখনো পাওয়া যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে ২ থেকে ৩ দিন আগে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিম কাজ করছে।
/এএন