×
Logo

জাতীয়

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০১:৪৬ পিএম

১৬ আগস্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

ফাইল ছবি

ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জে দ্বিতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা শেষে এসব কথা জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, আগামী বছরের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার ফ্যামিলি কার্ড দেয়া হবে। ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে বাড়িতে বাড়িতে গিয়ে দরিদ্র ও অতিদরিদ্রদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে।

সমাজকল্যাণমন্ত্রী আশ্বাস দেন, যোগ্য সবাই ফ্যামিলি কার্ড পাবে। কার্ড বিতরণে কোনো বৈষম্য হবে না।

সভা শেষে তিনি আরও বলেন, যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে ত্রুটি ছিল তবে তা পরবর্তীতে ঠিক করা হয়েছে। কেউ যেন দুটি ভাতা না পায়, সে বিষয়টিও নজরে রাখা হয়েছে।

/এএম

Logo