ডিএসসিসি প্রশাসক
নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম
নদীকে বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান— এমনটাই জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।
আব্দুস সালাম বলেন, নৌপথ মন্ত্রণালয়সহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় নদীর দূষণ ও দখল রোধে কাজ করা হবে। নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ ক্ষতির মুখে পড়বে।
এসময় যেসব কারখানার মালিক নদীর দূষণের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
/এমএইচআর