×
Logo

জাতীয়

রোড সেফটি ফাউন্ডেশন

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:১৩ পিএম

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯

জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন মোট ৬২৯ জন। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নিহতদের মধ্যে ১৩৮ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।

প্রতিবেদনে বলা হয়েছে, মোট নিহতের ৩৩ দশমিক ১৭ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু।

এছাড়া ১০৬ জন পথচারী এবং যানবাহনের ৫১ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি- ১৩৩টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, এতে নিহত হয়েছেন ১২৫ জন। একই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন এবং ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন বলছে, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ নানা কারণে দুর্ঘটনা ঘটছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ যানবাহন প্রত্যাহার, দক্ষ চালক তৈরি এবং আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংগঠনটি।

/এমএইচআর

Logo