ফেসবুক পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান
ভারতের সামনে এখন কেবল দুটি বিকল্প: বাংলাদেশের জনগণ, নয়তো ফেরারি আসামি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম
ভারতের সামনে এখন কেবল দুটি বিকল্প; বাংলাদেশের জনগণ, নয়তো ফেরারি আসামি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি শেয়ার করে মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা বলেন।
এর আগে, বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ করে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ।
একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনা ও তার চক্রের বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
/এএন