গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:১৪ এএম
রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টায় রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে সাবেক এমপি আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়াও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিএমপি জানিয়েছে।
/এসআইএন