রায়েরবাজার গণকবরে জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাবিবুর রহমান হাবিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:৫৬ পিএম
ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজধানীর রায়েরবাজার গণকবর জিয়ারত ও বিশেষ দোয়া মোনাজাত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বুধবার (৫ আগস্ট) সকালে রায়েরবাজার গণকবরে মোনাজাত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদ এবং আহত পরিবারের সদস্যদের পাশে বিএনপি দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।
আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও সার্বিক সহায়তায় পাশে থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক '৩৬শে জুলাই' জনগণের মধ্যে যে অভাবনীয় ঐক্য সুপ্রতিষ্ঠিত করেছিল, সেই চেতনা ও ঐক্যকে যেকোনো মূল্যে ধরে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
/এএ