×
Logo

জাতীয়

শেখ হাসিনাকে নিয়ে ভারত ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করছে: রিজভী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৫ পিএম

শেখ হাসিনাকে নিয়ে ভারত ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করছে: রিজভী

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বার্তা ও রাজনৈতিক তৎপরতা নিয়ে নয়া দিল্লির অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে গ্যালারী হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতপ্রেমী বা ঘনিষ্ঠ হলে অন্য দেশের দাগি ও পলাতক আসামির গম্ভীর অপরাধকেও নয়াদিল্লি অনায়াসে অগ্রাহ্য করে। সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা কর্মসূচিতে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতায় টিকে থাকতে বিগত সরকার ছাত্র-জনতা থেকে শুরু করে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। সেই ভয়াবহ গণহত্যা ও দীর্ঘদিনের ঘৃণা থেকেই জন্ম নিয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গণজাগরণ।

/এএ  



Logo