ছাত্র-জনতার বিজয়ের দুই বছর পূর্তিতে বিএফইউজে ও ডিইউজের র্যালি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালি পরিচালনা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা জুলাই গণ-অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সমাবেশ ও র্যালি থেকে সাংবাদিক নেতারা জুলাইয়ে সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন ও চেতনাকে বিনষ্ট করতে দেশের ভেতরে এবং বাইরে নানামুখী ষড়যন্ত্র চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্রকে প্রতিহত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা।
কাদের গনি চৌধুরী বলেন, অভ্যুত্থানের চেতনাকে মনেপ্রাণে ধারণ করে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
/এএ