জ্বালানি খাতে সম্পর্ক জোরদার করতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে মার্কিন প্রতিনিধির বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম
বাংলাদেশে নিযুক্ত মার্কিন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক জিলান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে মার্কিন দূতাবাসের ইকোনমিক অফিসার জোসেফ বোস্কিও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের মধ্যবর্তী জ্বালানি খাতের প্রসার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও এলপিজি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয় নিয়ে আন্তরিক আলোচনা হয়। বিশেষ করে প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার ও বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন ব্যবসার অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্বিপাক্ষিক বৈঠকে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও তার ব্যবহারিক সমাধান নিয়েও খোলামেলা আলোচনা হয়। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে পরবর্তী বৈঠক আয়োজনের ওপর জোর দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মার্কিন প্রতিনিধি প্রতিনিধি দলও বাংলাদেশের জ্বালানি খাতের ধারাবাহিক অগ্রগতিতে সর্বাত্মক সহায়তার অঙ্গীকার ব্যক্ত করে।
/এএ