×
Logo

জাতীয়

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে বিশেষজ্ঞদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নগর পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়। আলোচনার মূল বিষয়বস্তুর মধ্যে ছিল খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা রক্ষা, আধুনিক নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থাপনা।

সামাজিক উন্নয়নমূলক সংগঠন 'ফুটস্টেপস বাংলাদেশ'-এর নেতৃত্বে বিভিন্ন পরিবেশ ও প্রকৌশল প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পানি বিশেষজ্ঞগণ সভায় তাদের অভিজ্ঞতা ও সুপারিশ তুলে ধরেন।

তারা দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে আন্তঃসংস্থা সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

/এএ 

Logo