জুলাইয়ের ইতিহাস সংরক্ষণে উদ্বোধন হতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। আগামীকাল বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সংস্কৃতিমন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। প্রদর্শিত হবে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রও।
জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ নিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
তথ্য উপদেষ্টা জানান, অনলাইনে টিকিট কেটে প্রতিদিন সীমিত সংখ্যক দর্শনার্থী জাদুঘরে প্রবেশ করতে পারবেন। বড়দের জন্য টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা এবং ছোটদের জন্য ২৫ টাকা।
তিনি আরও জানান, ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
/এএম