দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
সোমবার রাতে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে বৈঠকে বসেছেন সফররত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী। সোমবার (৩ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছেছেন তিনি।
/এএম