দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এলখেরেজি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৫০ এএম
দুই দিনের সংক্ষিপ্ত সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী মাননীয় প্রকৌশলী ওয়ালিদ এলখেরেজি।
সোমবার (৩ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করলে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের সরকারের শীর্ষপর্যায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে একাধিক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
স্বল্পমেয়াদের এই সফর শেষে আগামীকাল মঙ্গলবার বিকেলেই তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
/এএ