×
Logo

জাতীয়

কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত সরকারি সফরে বাংলাদেশে আসছেন। তার সঙ্গে থাকবে ২২ সদস্যের মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল। 

সোমবার (৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে এ তথ্য জানান।

সফরকালে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ এপ্রিল থেকে প্যাসিফিক ফ্লিটের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডমিরাল কেলার। এর আগে, অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক অভিযানে দায়িত্ব পালন করেন।

/এনএ 

Logo