প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা
সেপ্টেম্বরে শুরু 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম
সেপ্টেম্বর থেকে স্কুল ও কলেজ পর্যায়ে 'প্রাইম মিনিস্টার গোল্ডকাপ' ফুটবল প্রতিযোগিতা শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এই টুর্নামেন্ট অংশগ্রহণ করবে। সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে খেলোায়াড় তৈরি করাই সরকারের লক্ষ্য।
এর মাধ্যমে ক্রীড়া-সংস্কৃতির সম্মিলন ঘটবে ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন মাহদী আমিন।
/এমএইচআর