প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম
চীনের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও সরবরাহ ব্যবস্থায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর বিজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আগামী ৫০ বছরে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। চীনের উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মাইলফলক বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
এসময়, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নের পাশাপাশি দুই দেশের উন্নয়ন কৌশল আরও সুসংহত করতে ঢাকা ও বেইজিং একমত হয়েছে।
এছাড়া তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়ার বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক অগ্রগতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
/এমএইচআর