×
Logo

জাতীয়

নৌপরিবহনমন্ত্রী

ঢাকার চারপাশে ১১০ কি.মি নৌপথে ওয়াটার বাস চালু করা হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

ঢাকার চারপাশে ১১০ কি.মি নৌপথে ওয়াটার বাস চালু করা হবে

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাসসহ নৌপরিবহন চালু করবে সরকার। রোববার (২ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে নৌপরিবহনমন্ত্রী জানান, ৪টি নদীতে ওয়াটারবাস চালু করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। তিনি বলেন, এর জন্য ২ মাসের পরিকল্পনা নেওয়া হয়েছে, দুই মাস পরে আমরা তাদের এখানে সম্পৃক্ত করতে পারবো।  

তিনি বলেন, আশুলিয়া থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীপথের একটি অংশ যাত্রীবান্ধব।

তিনি আরও বলেন, হাতিরঝিলে ওয়াটার বাস স্বল্প দূরত্বে চলাচল করে এবং সেখানে যাত্রীর চাপও বেশি। পাশাপাশি যান চলাচলে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা না থাকায় সেবাটি জনপ্রিয়। তবে দেড় থেকে দুই ঘণ্টার দীর্ঘ রুটে, যেখানে সড়কপথে একই গন্তব্যে ৩০ থেকে ৪০ মিনিটে পৌঁছানো যায়, সেখানে যাত্রীরা ওয়াটার বাসে আগ্রহ হারান।

নৌপরিবহনমন্ত্রী জানান, চারপাশের এই বৃত্তাকার নৌপথে গত ১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথকে কীভাবে লাভজনক করা যায় সে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

/এএন

Logo