×
Logo

জাতীয়

কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০১:৪০ পিএম

কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত

রাজধানীর কলাবাগান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সকালে কলাবাগানে আল-আমিন মসজিদ রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এ ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাতাহাতি হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। 

তিনি আরও জানান, ঘটনাস্থলেই রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের অভিযোগ, মাদকাসক্ত হৃদয় টাকার জন্য প্রায়ই তাদের মেয়েকে মারধর করতো। এদিকে, হত্যার পর হৃদয় নিজেই পুলিশকে খবর দেন ও আত্মসমর্পণ করেন।

/এএন


Logo