টিআরএনবির নতুন কমিটির সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সভা ও এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ পদে টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।
নতুন এই কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান। এই কমিটি আগস্ট ২০২৬ হতে জুলাই ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
/এএন