×
Logo

জাতীয়

এলএনজি সরবরাহ কমেছে, সারা দেশে তীব্র গ্যাস-সংকট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:২৮ এএম

এলএনজি সরবরাহ কমেছে, সারা দেশে তীব্র গ্যাস-সংকট

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস-সংকট চলছে।

রোববার (২ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়েও রীতিমতো ভোগান্তি পোহাতে হয়েছে গ্রাহকদের।

এদিন ফিলিং স্টেশনগুলোতে দেখা যায়, সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন। চালকরা জানান, গ্যাস সংকটের প্রভাব পড়েছে তাদের আয়-রোজগারে। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা।

একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না।

সরকারের জ্বালানি বিভাগ জানায়, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল। সেটি চালু করতে ১০ আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে।

/এমএইচআর

Logo