বিরোধী দল দমনের পুরোনো কায়দা দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলকে দমন-পীড়নের পুরোনো কায়দা দেখা যাচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (১ আগস্ট) বিকেলে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জুলাই অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সংখ্যালঘু কার্ড খেলে বিভাজনের সৃষ্টি করতো। কোনো সম্প্রদায়কে দলীয়করণ করা হলে সমাজে বিভাজনের সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, কোনো সম্প্রদায় যেন নিজেদের অনিরাপদ মনে না করে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য দাবিদাওয়া বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
/এএম