×
Logo

জাতীয়

কাল ঢাকায় বসছে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভ্যুলেশন’

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

কাল ঢাকায় বসছে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভ্যুলেশন’

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভ্যুলেশন’। 

জেআরএ ফাউন্ডেশনের উদ্যোগে ও জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্সের আয়োজনে আগামীকাল রোববার (২ আগস্ট) রাজধানীতে বিয়াম অডিটোরিয়ামে এই কনক্লেভ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য, আহত, নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম, সংস্কৃতি, আইনাঙ্গনের ও ছাত্র নেতৃত্বের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেবেন।

এর মধ্যে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চলচ্চিত্র নির্মাতা ও সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিডিজবস ডটকমের সিইও ফাহিম মাশরুর, দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম এবং রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের।

এছাড়াও থাকবেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, মুহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেইন, আব্দুল্লাহ আল আমিন, সানজিদা ইসলাম তুলী, মাহমুদা হাবিবা, মারদিয়া মুমতাজ।

আয়োজনের বিষয়ে জেআরএ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ মাহমুদ রায়হান জানান , জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরাই এই কনক্লেভের মূল উদ্দেশ্য।

/এমএন

Logo