×
Logo

জাতীয়

জুলাই ঐক্য সমুন্নত রাখতে তরুণ সমাজের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

জুলাই ঐক্য সমুন্নত রাখতে তরুণ সমাজের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

জুলাই আন্দোলন সার্বজনীন। কেউ যেন বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে এই ঐক্যকে বিনষ্ট করতে না পারে, এজন্য তরুদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।

শনিবার (১ আগস্ট) দুপুরে জুলাই শহীদ পরিবার এসোসিয়েশনের আয়োজনে 'রিমেম্বারিং জুলাই' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণতন্ত্র ও জাতীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চিহ্নিত করতে হবে। দেশ, গণতন্ত্র ও মানবতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, সব ত্যাগকে সমান মর্যাদায় স্মরণ করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনা নিয়ে বিভাজন তৈরির অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বানও জানান তিনি।

এসময়, চিকিৎসা ও পুনর্বাসনের দৃশ্যমন কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না, শহীদ পরিবার ও আহতদের এমন  অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রী বলেন, বিচারের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে, সেটা কেউ ভুলবে না।

/এমএইচআর

Logo