×
Logo

জাতীয়

আগস্টে বাড়ছে না জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

আগস্টে বাড়ছে না জ্বালানি তেলের দাম

আগস্ট মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে না। অর্থাৎ চলতি বছরের জুলাই মাসে জ্বালানি তেলের মূল্য আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রোল ১৪০ ও অকটেন ১৪৫ টাকা আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে। 

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসের ১ তারিখ থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি করে সরকার। সেই দাম জুলাই মাসে অপরিবর্তিত থাকে। এখন আগস্ট মাসেও তা অপরিবর্তিত থাকছে।

/এসআর 


Logo