×
Logo

জাতীয়

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ৫ বক্স আম উপহার পাঠালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ৫ বক্স আম উপহার পাঠালেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা উপহার হিসেবে ৫ বক্স আম পাঠিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে এক কূটনৈতিক চিঠির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই উপহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কূটনৈতিক নোট অনুযায়ী, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার তাদের ঐতিহ্য ও সৌজন্যতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য এই আম উপহার দেন।

ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উপহারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উপমহাদেশের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছর ফল মৌসুমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আমসহ উপহার সামগ্রী পাঠানোর এই ধারা দীর্ঘদিনের।   

/এএ

Logo