×
Logo

জাতীয়

কর না বাড়িয়ে ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

কর না বাড়িয়ে ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

প্রশাসক জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নগরবাসীর উপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে সিটি করপোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।

তিনি বলেন, সিটি করপোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।

/এমএইচআর


Logo