×
Logo

জাতীয়

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম

মধ্যপ্রাচ্যের বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে

মধ্যপ্রাচ্যের বিকল্প কর্মসংস্থান খুঁজতে হবে— এমনটা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বলেন, জনশক্তি রপ্তানিতে বৈধ মাইগ্রেশনে জোর দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে অভিবাসী কর্মীদের জন্য ডিজিটাল অভিযোগ সেবার উদ্বোধনে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বৈধ-অবৈধ যেভাবেই যাক না কেন, কেউ বিদেশে হয়রানি-নির্যাতনের শিকার হলে তাদের পাশে দাঁড়াবে সরকার। মালয়েশিয়া যাওয়ার জন্য দেশে তিন হাজারের বেশি এজেন্সি আছে। যাচাই-বাছাই করা হলে; তাদের মধ্যে ৩শ'ও টিকবে না।

যারা প্রতারণার মাধ্যমে গরীবের রক্ত শোষন করে তাদের প্রতি হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। বলেন, সরকারকে সহযোগিতা করলে ৫ বছরের মধ্যে জনশক্তি রপ্তানি খাত বদলে দেয়া সম্ভব।

/এমএইচআর

Logo